মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট ২৮৩ বার পঠিত
ভৈরবে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, প্রায় ২ মাস ব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হবে । এর মধ্যে পিঠা উৎসব,বই মেলা,স্কুল –কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা,মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে । এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । সাংবাদিকদের মধ্যে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম এ হালিম, নির্বাহী সদস্য ও বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব,বিজয় টিভির ভৈরব প্রতিনিধি কবি, সোহানুর রহমান সোহান প্রমূখ