muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ছাতকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

ছাতকে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে। জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় এসআই মোঃ রাহিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ছাতক থানার এফআইআর নং–০৩, তারিখ ০২ ডিসেম্বর ২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) মামলার এজাহারনামীয় আসামী মোতাহির আহমদ (২০), পিতা আলতাই মিয়া, সাং–মৌলভীরগাঁও, ইউনিয়ন:ইসলামপুর, থানা—ছাতক, জেলা:সুনামগঞ্জকে ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি ছাতক থানা।

Tags: