muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রবাসফেরত জামাই নিহত

শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রবাসফেরত জামাই নিহত

নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধ ও গোষ্ঠীগত দ্বন্দ্বে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে প্রাবস ফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া নিলক্ষা গ্রামের আওয়াল মিয়ার ছেলে। সে নিলক্ষা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ১৫ দিন আগে নিহত মামুন কুয়েত থেকে দেশে ফিরেন। এদিকে নিহত মামুনের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের মত বিরোধ চলছিল। এরই জের ধরে নিহত মামুনের ছোট ভাই সজল মিয়া মামুনের শ্বশুরবাড়ির যায়। সেখানে যাওয়ার পর সজলের সঙ্গে তার ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনের কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। এই খবর পেয়ে নিহত মামুন তার ভাই সজলকে ফিরিয়ে আনতে সেখানে যায়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন মামুনের শ্বশুরবাড়ির লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে মামুনসহ ২ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া এই ঘটনায় আহত হন আরও ৮ জন।

পরে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, পরিবারের দুই ইউপি সদস্য শহিদ ও নাজিম উদ্দিনের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ওসি তদন্ত প্রবির ঘোষ বলেন,পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: