muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আরিয়ান সাব্বির মোটরসাইকেলে বাবর আলী মার্কেট এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই আরিয়ান সাব্বির নামে ওই তরুণের মৃত্যু হয়েছে। লাশ কটিয়াদী হাইওয়ে পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে।”

Tags: