muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্ম সূচি গ্রহন করে । কর্ম সূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সকাল ৬ টায় শহিদ স্নৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও জাতীয় সংগীত পরিবেশন করেন আমতলী শিল্পকলা পরিষদের শিল্পীবৃন্দ। এরপর পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ,স্কাউটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা । উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল ইসলাম তালুকদার, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো: কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম(প্রমুখ)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: আনোয়ারুল কবির ও মোঃ খালেদ মোশাররফ সোহেল ।

Tags: