muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

ভেনিস পৌরসভা নির্বাচনে পিডি থেকে লড়ছেন কামরুল সারোয়ার

ভেনিস পৌরসভা নির্বাচনে পিডি থেকে লড়ছেন কামরুল সারোয়ার

সজীব আল হোসাইন, ইতালি : ইতালির ভেনিসে আসন্ন পৌরসভা নির্বাচন (Comune di Venezia 2026)-এ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি সংগঠক সৈয়দ কামরুল সারোয়ার। তিনি দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রাটিকো (PD)-এর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশের বরিশালের এই কৃতি সন্তান সৈয়দ কামরুল সারোয়ার গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছেন। এর মধ্যে প্রায় ২৫ বছর ধরে তিনি ভেনিসে অবস্থান করছেন। দীর্ঘ এই সময়ে তিনি প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য অভিবাসীদের অধিকার আদায় এবং ইতালিয়ান মূলধারার সাথে সেতুবন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি ভেনিস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতালীয় কমিউনিটিতেও তিনি বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে বিবেচিত।

ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের কাছে তিনি একজন নির্ভরতার প্রতীক। বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তায় তিনি নিয়মিতভাবে কাজ করে থাকেন। বিশেষ করে প্রবাসে বাংলাদেশী কারও মৃত্যু হলে মরদেহের সৎকার ও দেশে প্রেরণসহ বিভিন্ন প্রশাসনিক সহায়তায় তিনি যুক্ত থাকেন (২০০৫ হন থেকে)এবং বিভিন্ন সামাজিক বিপদে সব সময় সামনে থেকে নেতৃত্ব দেন। তার এই মানবিক গুণাবলী এবং দীর্ঘদিনের জনসেবা তাকে স্থানীয় রাজনীতির মাঠে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

ভেনিসের প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, কামরুল সারোয়ারের মত অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি কাউন্সিলর নির্বাচিত হলে স্থানীয় প্রশাসনের কাছে বাংলাদেশিদের দাবি-দাওয়া তুলে ধরা আরো সহজ হবে। কারণ,তার সাথে প্রশাসনের একটা সুন্দর সম্পর্ক আছে দীর্ঘদিনের।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করেন, কামরুল সারোয়ার নির্বাচিত হলে শিক্ষা,আবাসন,চিকিৎসা,নিরাপত্তা, ডকুমেন্ট সমস্যা,ধর্মীয় বিষয়,সমন্বয়(ইন্টিগ্রেশন)এবং কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ইতালির ভেনিসে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা ও রাজনৈতিক সচেতনতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবারের নির্বাচনে সৈয়দ কামরুল সারোয়ারের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক ও কমিউনিটির বিশ্লেষকরা।

উল্লেখ,সৈয়দ কামরুল সারোয়ার ২০০৬ সালে ভেনিস বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালে(মেস্ত্রে,ভেনিস)এলাকায় প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুলিও চেজারে ও চেজারে বাত্তিস্তি স্কুলের কাউন্সিলর হিসেবে (Mestre,VE) নির্বাচিত হন সর্বাধিক ভোট পেয়ে এবং দায়িত্ব পালন করেন।২০১৭ সালের(ভেনিসে)কমিউনিটির নির্বাচনে অংশ নিয়েছেন (Mestre,VE) সে সময় বাংলাদেশি ভোটার কম থাকায় তিনি নির্বাচিত হতে পারেননি।এছাড়াও সৈয়দ কামরুল সারোয়ার কে নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী লিভিয়া তুরকো, কা'ফোস্কারি ইউনিভার্সিটির গবেষক অত্তাভিয়া সালভাতোরে তার জীবন কাহিনী ও সামাজিক কর্মকাণ্ডের উপর বই লিখেছেন।

Tags: