muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

ইতালির মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ইতালির মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সজীব আল হোসাইন, ইতালি : ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।বক্তারা মহান স্বাধীনতার গুরুত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়া মিলানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস এবং বর্তমান সময়ের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করেন এবং ইতালির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইতালি এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে একটি বিশেষ কেক কাটেন কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। নৈশভোজ এবং কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: