মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে ২য় তামদারি উৎসব পালিত

ডেস্ক রিপোর্ট ৪৪ বার পঠিত
রাজশাহীতে ২য় তামদারি উৎসব পালিত

রাজশাহীতে ঐতিহ্যবাহী তামদারি (ভোজন) উৎসব উদযাপিত হয়েছে। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি-এর উদ্যোগে গত ২৭ মার্চ ২০২৬ চৈতির আমবাগানে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবটি ছিল আনন্দমুখর ও বৈচিত্র্যময়। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের সমাহার। অংশগ্রহণকারীরা নিজেদের হাতে রান্না করা নানা পদ উপভোগ করেন এবং নেচে-গেয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকরা জানান, তামদারি উৎসবের মূল লক্ষ্য হলো যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা।

উৎসবে পলিমাটি-এর পাশাপাশি তাদের ভাতৃপ্রতিম সংগঠন এইচটিআই, রেড রিভার ক্রু, দ্য ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।