muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি জব্দ

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি জব্দ

নেত্রকোণায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় প্রায় এক হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় বকুল (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ।

অভিযান সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে একটি পিকআপ ভ্যানযোগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল। স্থানীয়দের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৬টি ড্রামে রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করে। এ সময় ওই জ্বালানি তেলের মালিক দাবি করা বকুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: