হঠাৎ করে কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে দেখা মিলল আকৃতির আলোর ঝলক। যার স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিটের মতো। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় সৈকতের লাবনী পয়েন্টের বালিয়াড়ি থেকে ওই আলো দেখতে পান পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। বিষয়টি ব্যাপক কৌতূহলের জন্ম দেয়।
লাবণী পয়েন্টের বালিয়াড়ি থেকে সৈকতের আকাশের আলোটি ক্যামেরাবন্দী করেন স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক।
তিনি গণমাধ্যমকে বলেন, সৈকতে বসে ছিলাম আমরা ৬ জন বন্ধু। হঠাৎ সন্ধ্যা ৭টায় আকাশে দেখি ভিন্ন রকমের আলো। যা দ্রুত মোবাইলের ক্যামেরায় ধারণ করি। এই আলোর স্থায়িত্ব ছিল ১ মিনিট। তবে, এটা কী ছিল তা বুঝতে পারছি না। অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে লেখেন, ঠিক ইরানি মিসাইলের মতো....কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমিও দেখলাম। আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম।
এ ব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটা আবহাওয়া গত বিষয় নয়।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‘এটা ভারতের জলসীমায় ঘটেছে। অনেকে বলছেন, এটা দূরপাল্লার মিসাইল পরীক্ষা হতে পারে।