সজীব আল হোসাইন, ইতালি : যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাউন্সিল নিউহাম লন্ডন। যেখানে ইস্ট হামে'র কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ধামরাইয়ের ছেলে আব্দুল হালিম।
ঢাকা জেলার ধামরাইয়ের হাজীপুর গ্রামের মরহুম হোসেন আলীর বড় ছেলে আব্দুল হালিম লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হয়ে ধামরাই সুনাম বৃদ্ধি করেছেন।উল্লেখ্য আব্দুল হালিমের পিতা হাজী হোসেন আলী তৎকালীন সময়ে নির্বাচিত মেম্বার ছিলেন।আব্দুল হালিম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইতালিতে বসবাস করেন, বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার ফলে ছিলেন ঢাকা জেলার সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলা কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব। পরে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করেন।
এসময় কমিউনিটির বিশেষ কার্যক্রমে লন্ডনের বিভিন্ন মহলে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হন। এছাড়াও মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে নিজেকে যোগ্য প্রমাণ করেন।
এরই ফলশ্রুতিতে ৭ মে' ২০২৬ লন্ডনে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে ইস্ট হাম থেকে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টির হয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে সুনাম অর্জন করেন। এতে ইউকে সহ ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অভিনন্দিত হোন।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা ধামরাই প্রবাসীরা আব্দুল হালিমের এই কৃতিত্বে গর্বিত। সকলেই তাঁর কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।