muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পদ্মায় পাওয়া অর্ধগলিত মরদেহ ৫ খুনের আসামি ফোরকানের, ধারণা পুলিশের

পদ্মায় পাওয়া অর্ধগলিত মরদেহ ৫ খুনের আসামি ফোরকানের, ধারণা পুলিশের

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গাজীপুর জেলা পুলিশ ধারণা করছে, এটি কাপাসিয়ায় পাঁচ খুনের মামলার আসামি ফোরকার মোল্লার হতে পারে। তবে ডিএনএ পরীক্ষার পর সেটি শনাক্ত করা যাবে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান গাজীপুরের কাপাসিয়া ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ নৌ পুলিশের দায়িত্বে থাকা পুলিষ সুপার (এসপি) আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুর ২টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই এলাকাটি পদ্মা সেতু থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে। মরদেহ উদ্ধারের পর বিষয়টি গাজীপুর পুলিশকে জানানো হয়েছে।

তারা ধারণা করছেন, এই মরদেহ সেখানকার পাঁচ খুনের মামলার প্রধান আসামি ফোরকানের হতে পারে। এখন মরদেহ গাজীপুরে পাঠানো হচ্ছে।

Tags: