মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট ৫৪ বার পঠিত
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

কুমিল্লা-নোয়াখালী সড়কের রতনপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গণি জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শাহ আলী সুপার পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের উদ্ধার ও পরিচয় জানতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ওসি ওসমান গণি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশাটি উল্টোপথে চলছিল। বিস্তারিত পরে জানানো হবে।”

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।