মূল সংবাদে যান
১৯ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় এক্সিলেন্ট সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি ৬৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ
ভালুকায় এক্সিলেন্ট সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

মো: তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধ:- ময়মনসিংহের ভালুকায় একটি নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৮ জুলাই) শনিবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ট সিরামিক্স গ্রুপের কাখানায়।

নিহতরা হলেন, মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮) এবং সিভিল হেলপার রুমেল মিয়া (২৫)। রুমেল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে। শফিকুল ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে।

কারখানার শ্রমিকদের অভিযোগ, কাজ করার সময় দুই শ্রমিক ইটিপি প্ল্যান্টের ট্যাংকিতে কাজ করতে গিয়ে অসুস্থ্য হয়ে দীর্ঘ সময় ধরে সাহায্যের জন্য চিৎকার করলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে কারখানা কর্তৃপক্ষ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কারখানা কর্তৃপক্ষ আগেই আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দু’টি বর্তমানে ময়মনসিংহ হাসপাতাল মর্গে রয়েছে।

ময়মনসিংহ শিল্প পুলিশ ৫ এর পুলিশ সুপার (এসপি) মো: আনছার উদ্দিন জানার, এক্সিল্যান্ট সিরামিক্স কারখানার ইটিভি প্ল্যান্টে কাজ করতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি বা উদ্ধারকাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।