মূল সংবাদে যান
১০ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ
চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩৫০টি গুলি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে। পুলিশের ভাষ্য, এগুলো ‘পুরনো’ গুলি।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বাংলাবাজার এলাকার একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো অনেক পুরনো এবং ব্যবহৃত গুলি।

“তবে গুলিগুলো কোন আগ্নেয়াস্ত্রের বা কীভাবে সেখানে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় জিডি করা হবে।”

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাদা একটি বস্তায় থাকা অবস্থায় গুলিগুলো নালা থেকে তোলা হয়েছে। পরে নালার পাশে বস্তা খুলে গুলিগুলো রাখা হয়।