muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, চালক গ্রেপ্তার

ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, চালক গ্রেপ্তার

মো: তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা এস (TATA Ace) পিকআপ জব্দ করে এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা গফরগাঁও সড়কের বিরুনীয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। র‍্যাব-১৪ জানায়, মাদকের বড় একটি চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বিরুনীয়ার মোড়ে অবস্থান নেয়। এ সময় ‘মা-বাবার দোয়া’ ও ‘হানিফ’ লেখা হলুদ রঙের সন্দেহভাজন পিকআপটিকে সংকেত দিয়ে থামানো হয়।

পরে বিরুনীয়ার মোড় ও ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পিকআপটিতে তল্লাশি চালানো হয়। সাধারণ পণ্যবাহী গাড়ির আদলে থাকা পিকআপটির চালকের আসন ও পেছনে বিশেষ কৌশলে তৈরি গোপন প্রকোষ্ঠে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৯ কেজি গাঁ"জা।

অভিযানে গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার শামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের বড় চালান পাচারের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রে'প্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে উদ্ধার করা আলামতসহ ভালুকা মডেল থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গোপন প্রকোষ্ঠে মাদকের চালানর‍্যাবের তল্লাশিতে ধরা পড়ল পিকআপের আসল রহস্য!

Tags: