মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে গোপদীঘি গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ জানিয়েছেন।
মারা যাওয়া দুই শিশু হল- ওই গ্রামের আব্দুল কাদিরের চার বছর বয়সী মেয়ে হাফিজা এবং জুয়েল মণ্ডলের ছয় বছর বয়সী ছেলে জয়ন্ত মণ্ডল।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় ওই দুই শিশুসহ আরও কয়েকজন শিশু পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে পানির নিচ থেকে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মনোয়ার মোহাম্মদ জানিয়েছেন।