মূল সংবাদে যান
০২ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির জয়েন্টের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। খবর পেয়ে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে ফিরে গিয়ে ট্রেনের বিচ্ছিন্ন অংশটি পুনরায় সংযোগের কাজ শুরু করেন।