রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান।
এ ঘটনায় অন্য একটি পরিবারের আহত এক শিশুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।