মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঢাকাসহ বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

BenjaminBlumenth ১০৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আবহাওয়া/ জলবায়ূ

আজ শুক্রবার রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার সকালেও দেশের বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে।

আবহাওয়া বিশ্লেষকরা জানাচ্ছেন, সপ্তাহের অন্যান্য দিন রোদের তেজ থাকলেও রাতে সারাদেশে তাপমাত্রা কমবে।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ জানুয়ারি) সারা দেশেই আকাশ ছিল মেঘলা। আদ্রতার কারণে আবহাওয়া ছিলো শুষ্ক। রাতে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ সময় কোনোভাবেই গাছে সার এবং সেচ দেওয়া যাবে না।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৭ -০১-২০১৭ইং  / মো: হাছিব