মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদার বাবার বাড়িতে আ’লীগের কাঙালি ভোজ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

feni
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষ্যে কাঙালি ভোজ ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ। দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুর ভাষণও বাজিয়েছে।

শনিবার ভোরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে এ আয়োজন করা হয়। কাঙালি ভোজে পাঁচটি গরু জবাই করা হয় বলে জানা গেছে।
আওয়ামী লীগের নেতাদের দাবি, কাঙালি ভোজে খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদারও উপস্থিত ছিলেন। তবে শামীম সেখানে ছিলেন কি না তা জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিএনপির প্রবীণ নেতা রহুল আমীন জানান, ফেনী বিএনপি এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে গেছে।
ফেনী জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন বাহার জানান, ১৪ আগস্ট সন্ধ্যা থেকে বেগম জিয়ার বাড়িতে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়। সেখানে পাঁচটি গরু জবাই করে কাঙালি ভোজও করা হয়।
স্থানীয় লোকদের ভাষ্য, আজ দুপর ১২টার দিকে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরীন আখতার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীমসহ স্থানীয় নেতারা কাঙ্গালি ভোজ বিতরণ করেন। শিরীন আখতার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ সহস্রাধিক লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।