রাজধানীতে তরুণীকে ধর্ষণ

রাজধানীতে এক তরুণীকে (১৮) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে ওই তরুণীকে তারই এলাকার দুই বন্ধু নীলয় ও শাওন মিলে মগবাজারের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী। সে রাজধানীর একটি হোস্টেলে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করছেন বলে জানা গেছে।
তরুণীর বাবা জানান, গতকাল বিকালে নীলয় ও শাওনের সঙ্গে হোস্টেল থেকে বের হন তার মেয়ে। এরপর তারা মগবাজারের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে আজ দুপুরে ঢাকায় এসে পুলিশের সহায়তায় ওই তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তার বাবা।
রমনা থানার সহকারি পরিদর্শক (এসআই) নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।