মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান `দিদউফ’ এর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ একরামুল হক, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

চলতি বছরের এস.এস.সি ও সমমানের পরীক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাট,বিরামপুর,নবাবগঞ্জ ও হাকিমপুরের ৪১ জন জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করে দিনাজপুর দক্ষিন অঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ)।
ঘোড়াঘাট কে.সি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া এই সংবর্ধনা সঞ্চালনা করেন দিদউফের নির্বাহী সদস্য মাহমুদুল হক মানিক। সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাসুদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. নজরুল ইসলাম,পৌর মেয়র আ. সাত্তার মিলন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক গোলজার রহমান বিল্লু ও বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী।
এসময় বক্তরা বলেন,তরুন শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি ও মান সম্পন্ন কারিগর গড়তে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষার বিকল্প নেই।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডট কম/২০-০৫-২০১৭/এমইউএএন