মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ অফিসে তালা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও ও তালাবদ্ধ করেছে বিদ্যুৎ গ্রাহকরা। আজ সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জের বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের (বিউবো) সামনে বিক্ষোভ করে তালাবদ্ধ করে রাখে পৌরসভার দত্তপাড়া গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ দীর্ঘদিন যাবত তাদের এলাকার ট্রান্সফরমারটি বিকল হলেও এটি সচল করে দেওয়া হচ্ছে না।

উক্ত বিক্ষোভের সাথে এলাকাবাসী যোগ হয়ে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিক্ষোভ করে। পরে বিষয়টি পৌর মেয়রের মধ্যস্থতায় বিক্ষোকারীরা তালা খুলে দেন।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ডুর নিকট জানতে চাইলে তিনি বলেন অফিসিয়াল নিয়ম মেনে ট্রান্সফরমার সচল করতে হবে। অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

এ ব্যাপারে পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার জানান, বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৫-২০১৭ইং/ অর্থ