মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে পৃথক অভিযানে পিস্তল ও ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ২ মিনিটের পাঠ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকা থেকে ১২১ পিস ইয়াবা সহ নান্দাইল পৌর এলাকার নাথপাড়া গ্রামের রতন নন্দীর পুত্র পিন্টু নন্দী (২৭) রাজগাতী ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আব্দুল হাইএর পুত্র এমদাদুল হক লিটন (৪৫) ও একই গ্রামের মাছুদুল হাসানের পুত্র জুনায়েদ হাসান (২৩) কে গ্রেফতার করে মাদক আইনের মামলায় তাদেরকে কোর্টে প্রেরন করে।
অপরদিকে টাঙ্গাইল জেলার সখীপুর থানার একটি অস্ত্র মামলার (যার নং ১১(৬)১৭) এর গ্রেফতারকৃত আসামী সখীপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র শরীফুল ইসলামের জবানবন্দীর ভিত্তিতে সখীপুর ও নান্দাইল থানার যৌথ অভিযানে শনিবার (১০ জুন) নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামের কুদরত আলীর পুত্র হাবিবুর রহমান হাবিবকে পিস্তল সহ গ্রেফতার করে। দু’টি অভিযানের নেতৃত্বে ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-০৬-২০১৭ইং/ অর্থ