মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় উপজেলার ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আটক

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন খান (৪২) কে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌরশহরের দেবগ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, কিছু তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তথ্যগুলো যাচাই বাছাই করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে কোন নিয়মিত মামলা নেই বলে জানান তিনি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০–জুন–২০১৭ইং/নোমান