মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

অভিনব কায়দায় লুকায়িত ফেনসিডিলসহ ২ যুবক আটক

Muktijoddhar Kantho ১০৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

নগরীতে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই যুবকে আটক করছে পুলিশ।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর ফায়ারসার্ভিস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

জানা যায়, দুই যুবক নগরীর কোট গুড়ি পাড়া থেকে সাহেব বাজারে দিকে রিকশায় চড়ে যাচ্ছিল। এসময় নগরীর ফায়ার সার্ভিস মোড়ে অবস্থানরত পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে। এসময় অভিনব কায়দায় তাদের পরিহিত প্যান্টের ভেতর থেকে প্রায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাদের আটক করে নগরীর রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩–জুন–২০১৭ইং/নোমান