মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় উওর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় দুই মাদককারবারী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মাদকব্যবসায়ীকে  ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডাদেশ  প্রাপ্তরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে মোঃ জাহিদ (২০) এবং পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ মামুন (২৮)।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় গাজা পাচার কালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে মোঃ জাহিদ এবং মোঃ মামুন কে আটক করে। এসময় তাদের কাছে দেড় কেজি গাজা পাওয়া যায়।

অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষনিকভাবে এই কারাদণ্ড প্রদান করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-০৬-২০১৭ইং/ অর্থ