মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সৈয়দপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা!

Muktijoddhar Kantho ৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শুধাংস রায় (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সৈয়দপুর-পার্বতীপুর রেলাইনের ৩৪৯/৪ পিলারে কাছে হাজীপাড়া এলাকায় আত্মহত্যা করেন। শুধাংস উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ার চৈতন্য রায়ের ছেলে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, ওই ব্যক্তি পারিবারিক অশান্তির কারণে রকেট মেইলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

নিহতের বড় ভাই পরেশ রায় জানান, শুধাংস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬–জুলাই–২০১৭ইং/নোমান