মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকান্ড

Muktijoddhar Kantho ৯৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঢাকা:  আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।রপ্তানিমুখী এই পোশাক কারখানাটি ছয়তলা বিশিষ্ট।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার নিশ্চিত করা হয়েছে।  ঘটনাস্থল থেকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো নরসিংহপুর শিল্পাঞ্চল।

আগুনের সূত্রপাত হওয়ার সময় কারখানাটিতে রাতের পালায় শ্রমিকরা কাজ করছিলেন। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮–জুলাই–২০১৭ইং/নোমান