মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ছাত্রীটি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তবে আজ সোমবার পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার হয়নি।

উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি কলেজ ছাত্রীকে গত শনিবার তুলে নিয়ে যায় মধুপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক যুবক। সহযোগিদের নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মাসুম। প্রেম ও বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীটিকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মাসুম। বিষয়টি নিয়ে রোববার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীটি। পরে পুলিশ ছাত্রীটির দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাসুম বিল্লাহ ও আবু সাঈদসহ অজ্ঞাত  ৩ জনকে আসামি করে মামলা নথিভুক্ত করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০–জুলাই–২০১৭ইং/নোমান