মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পত্নীতলায় বাল্যবিবাহ রোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ৯৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আর আই সবুজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাাঁর পত্নীতলায় শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলার বাকরইল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট দিবর ইউনিয়নের সমন¦য়কারী হারুনুর রশিদ, বিদ্যালয়ের অভিভাবক মতিউর রহমান, সাবিনা বিবি, বর্ষণা রানী প্রমুখ।

এসময় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০–জুলাই–২০১৭ইং/নোমান