মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ১৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

Muktijoddhar Kantho ৭৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি দল।

আজ বুধবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এবং স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে র্যাবেব একটি গোয়েন্দা দল আজমপুর বাজারের পাশে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। পরে এগুলো আখাউড়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র্যাব ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২–জুলাই–২০১৭ইং/নোমান