মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রায়পুরে ডেকোরেটর ব্যাবসায়ীকে হত্যায় জড়িত সন্দেহে ২জন গ্রেফতার

Muktijoddhar Kantho ৯৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

লক্ষ্মীপুরের রায়পুরে ডেকোরেটর ব্যাবসায়ী নূর নবীকে (৩৮) গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে ২ জন গ্রেফতার। পরে ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তিনদিন পর বুধবার দুপুরে এ মামলায় ওই দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আসামীরা হলেন পূর্ব কেরোয়া গ্রামের প্রাণেস্বর শীলের ছেলে ও ষ্ট্যান্ডার্ড সেলুন মালিক বাবলু শীল (৩২) ও পশ্চিম চরপাতা গ্রামের আবুল হাশেমের ছেলে ইব্রাহিম (২১) কে গ্রেফতার দেখানো হয়। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাননি মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি এ.কে.এম আজিজুর রহমান মিয়া।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন. হত্যার ঘটনায় সেলুন মালিক বাবলু ও পার্শ্ববর্তী ঔষধ ব্যবসায়ীর ছোট ভাই ইব্রাহিম সম্পৃক্ত থাকায় এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। অতিদ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রধান অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন আমিন কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে নূর নবী নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর নবী ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আমিন উদ্দীন তফাদার বাড়ীর মৃত ইউনুস মিয়ার ছেলে। এ ঘটনায় ডেকোরেটর মালিক সমিতির কার্যালয়ে গত মঙ্গলবার রাতে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানান।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২–জুলাই–২০১৭ইং/নোমান