মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে ডিপ্লোমা চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখার দাবিতে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেছে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক হোমায়রা বেগমের কাছে স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমুল হাসান, মো.আনোয়ার হোসেন ও শাহনাজ আক্তার সীমা প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে সরকার দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ওই কোর্সে ৬ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে। হঠাৎ একটি কুচক্রীমহল ও প্রাইভেট পলিটেকনিক ব্যবসায়ীদের একটি অংশ টেকনিক্যাল স্কুল ও কলেজ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে সরকারের অনুমতি নেই এমন অপ-প্রচারণা চালিয়ে তা বন্ধ করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধনের মাধ্যমে  কোর্সটি চালু রাখার দাবীতে প্রধানমন্ত্রী শেখহাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩–জুলাই–২০১৭ইং/নোমান