মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

চৌহালীতে নদীরগর্ভে বিলীন প্রায় ৫ শতাধিক পরিবারের ভিটা মাটি

Muktijoddhar Kantho ৭৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিরবার রাক্ষুসে যমুনা নদীর ভাঙনে গৃহহীন ও আশ্রয়হীন হয়ে পড়েছে।

উমারপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মন্ডল বলেন, ভাঙ্গন কবলিত গ্রাম গুলো হচ্ছে, আটিয়া সলঙ্গী, পশ্চিম শৈলজানা, কাঠালিয়া, ধুপলিয়া,বাউশা, মিনুদিয়া,বাউশা, বুনিয়াপাড়া, ইউসুফ শাহী সল্ঙ্গী । চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক মোঃ ফারুক সরকার নদী ভাঙ্গন এলাকায় পরিদর্শন কালে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতির উপর কারো কোন হাত নেই, বাংলাদেশ আওয়ামীলীগ চৌহালী উপজেলা শাখা এবং আমি ব্যক্তিগত ভাবে যত তাড়াতাড়ি পাড়ি আপনাদের জন্য ব্যবস্থা করব এবং সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪জুলাই২০১৭ইং/নোমান