মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৮৭ বার পঠিত

আজাদ হোসেন বাহাদুল, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

ইটনা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় এ প্লাস ক্যাম্পইন অবহিত করন ও পরিকল্পনা সভা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী ঈসমাহিল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা থানার এস আই মোঃ মোতালিব মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম মিয়া, ডাঃ ছাইদুজ্জামান, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান ভূইয়া, ই পি আই টেকনিশিয়ান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, স্বাস্থ্য সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম, মফিজ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা আগামী ০৫ আগষ্ট থেকে শুরু ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-০৭-২০১৭ইং/ অর্থ