মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

Muktijoddhar Kantho ৯৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী :

‘বৃক্ষরোপন করে যে, সম্পদশালী হয় সে’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে নগর ভবনের গ্রীন প্লাজায় এর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম।

রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম।

এছাড়া নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষমেলা উপলক্ষে একটি র্যালী বের করা হয়। এরপর
প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন।

সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সহযোগীতায় এ মেলা চলবে ১৫ দিন পর্যন্ত।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-আগস্ট–২০১৭ইং/নোমান