মূল সংবাদে যান
২৬ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

আকিব হৃদয়, স্টাফ রিপোর্টার ।।

কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১ টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাইয়ে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মো: আক্তার জামীল।

এসময় কিশেরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবর রহমান, বিএমএ, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা: আব্দুল ওয়াহাব বাদল, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহা মো: এনামুর রহমানসহ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনে কিশোরগঞ্জ সদর উপজেলারর অর্ধ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ০৬-০৮-২০১৭ইং/ অর্থ