মূল সংবাদে যান
২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

“তুমি আমি” : সাবিকুন্নাহার রিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৮৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

সাহিত্য ও সংস্কৃতি ।।

“তুমি আমি” : সাবিকুন্নাহার রিয়া
========================
১
তুমি বেলীর মিষ্টি ঘ্রাণের মত,
কখনো ক্ষেতের আলের মত,
আমায় ঘিরে থাকো।
আমায় আগলে রাখো।
আমিও তাই তোমাতেই খুশি থাকি।
তোমার অপেক্ষায় –
নিজেকে সাজিয়ে রাখি।

২
তুমি কখনো আমার কোলজুড়ে আসো।
মাতৃস্নেহে উৎলে উঠে আমায় ভালোবাসো।
আর আমি-
তোমাতেই পূর্ণ হয়ে
নিজেকে ভাবি দামি।

৩
কখনো আমিও হই তোমার আত্নজ।
যেমন ঢেউয়ে ভাসে লতাগুল্ম জলজ,
তেমনি করে তোমার কোলে
ভেসে বেড়াই আমি।
তোমারি যত্নে লালিত হই
যেন কোহিনূর কোন দামি।

৪
তুমি বড্ড মেজাজি।
তোমায় খুশি রাখতে আমি
সংসারের ডালা সাজি।

৫
তুমি বড্ড খেয়ালী।
মা,বোন,সহধর্মীনী হয়ে
ঘুচাই তোমার হেয়ালী।

৬
তুমি আদুরে ছেলে।
আমার কাছেই হাজির হও
আবদারের ডালি মেলে।
আমি ভাবি,
তুমি আমার সবই।

৭
তুমি বৃত্ত,
তার কেন্দ্র আমি।
তুমিই বলোনা
কে বেশী দামি?
কেনো চাওনা মানতে তুমি
আমার অস্তিত্ব।
আমাকেই কেন বলতে হবে
আমার গুরুত্ব?

৮
তোমা তরে উজার আমার দিবস যামিনী।
তুমি কেন অর্ধাঙ্গ নও
যখন, আমি অর্ধাঙ্গিনী?
আমি কি কোন বস্তু
তুমি যে আমার স্বামী?
এবার বলো-
আমি কেমন দামী?

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৮-২০১৭ইং/ অর্থ