মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

Muktijoddhar Kantho ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। আখাউড়া-চান্দুরা সড়কে ট্রাক ও অটো রিকসার সংঘর্ষে মাইসা আক্তার জুঁই (০৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুঁই কৌড়াতলি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে ও আজমপুরের এরোসা কিন্ডার গার্টেন স্কুলের প্লে-শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনায় নিহতের মা নাজমা আক্তার আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, সকালে সড়ক পথে গরু বুঝাই একটি ট্রাক চান্দুরার দিকে যাওয়ার পথে আমোদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকসার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক জসিম উদ্দিনকে আটক করে। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মোঃ হালিম মিয়ার পুত্র।