মূল সংবাদে যান
২১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

Muktijoddhar Kantho ৩৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি : উপজেলা সদরে পানিতে ডুবে নাঈম মিয়া(১৭) নামের ছাত্রের মৃত্যু হয়। সে সদরের চিপাহাটি গ্রামের ফজলু মিয়ার ছেলে ও ইটনা নূরপুর আলীয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় নাঈম মিয়া বৃহষ্পতিবার সন্ধায় বাড়ীর সামনে জম্মাত মিয়ার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে এলাকাবাসীর পুকুরে নেমে নাঈমকে উদ্ধার করে দ্রুত ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/সেপ্টেম্বর২০১৭ইং/নোমান