মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ডিমলায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

Muktijoddhar Kantho ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : মঙ্গলবার ভোর রাতে নিজ বাড়ীর অদুরে মিনতী রানী রায় (৪০) নামের দুই সন্তানের জননী গলায় ওরনা পেছিয়ে ফাঁস দিয়ে বাশঁঝারে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মিনতী রানী নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কেঁয়ার বাজার দেবীর ডাঙ্গা গ্রামের দুলাল চন্দ্র রায়ের স্ত্রী।

জানা যায় সে ডিমলা সদরে রেখা স্কুল ইউনিফর্ম নামক একটি পোষাক তৈরী কারখানায় কাজ করতো।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত্যুর স্বামী দুলাল চন্দ্র রায়ের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কোন্দল চলছে। সেই কারণে মিনতী ১ বৎসর যাবত বাবার বাড়ীতে সরদারহাট তেলিপাড়ায় বসবাস করছে। মৃত্যুর আগের দিন মিনতীর স্বামী ও পুত্র তাকে নিজ বাড়ী নিয়ে যেতে এসেছিল। কিন্তু মিতনী রাগে- ক্ষোভে তার স্বামীর সাথে না গিয়ে তাদের ফেরত দেয়। সারাদিন মন খারাব করে ছিল মিনতী বলেও জানান। এলাকাবাসীর প্রশ্ন কি এমন ঘটেছে ? তার জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো।

বিষয়টি পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান মিনতী রানীর মানসিক ভারর্সাম্যহিন ছিল বলে লাশের সৎকার করার অনুমতি দেয়। এ নিয়ে এলাকাবাসীর মনে নানা জল্পনা-কল্পনা চলছে।