মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নন্দীগ্রামে চোর চক্রের ৪ জন আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

জেলা প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে চোর চক্রের দলনেতা সহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে কুখ্যাত চোর চক্রের দলনেতা উপজেলার রিধইল গ্রামের আনসার আলীর ছেলে শাহ আলম (২৮), শহরকুড়ি গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৬), দাশগ্রামের সালাম উদ্দিনের ছেলে নুরন্নবী (৪২) ও ভরতেতুলিয়া গ্রামের লোকমানের ছেলে উজ্জল হোসেন (২৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।