মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২

Muktijoddhar Kantho ৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া, জেলা প্রতিবেদক : বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ি ও নন্দীগ্রাম থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবা উদ্ধারসহ রতন কুমার ও মোহাম্মদ আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার শহরের নতুন বাজার এলাকার ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের সামনে মাদক বিক্রি করার সময় ৪০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী রতন কুমার কানুকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার মৃত তারাপদ কানুর ছেলে।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম থানার এসআই ইনামুল কবির জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে শুক্রবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। সে তুলাশন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-অক্টোবর–২০১৭ইং/নোমান