মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু, উন্নয়ন করেছে পল্লীবন্ধু এরশাদ : ফারুক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া জেলা প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক বলেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন ও রাস্তাঘাট, অফিস-আদালতসহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। পল্লীবন্ধু এরশাদ যে উন্নয়ন করেছেন, তা আর কেউ করতে পারেনি। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। সংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা জাতীয় যুব সংহতি আয়োজিত ইউনিয়ন কর্মী সম্মেলনে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শতাধিক নেতাকর্মীদের যুব সংহতিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা শাহীন মোস্তফা কামাল ফারুক এসব কথা বলেন।
উপজেলা যুব সংহতির আহবায়ক উমর ফারুকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা জাপানেতা ড. ইউনূছ আলী, কাহালু উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সাত্তার, নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জাপানেতা আব্দুর রহমান, যুব সংহতি নেতা তোহা, আমিনুর, ফিরোজ প্রমূখ। পরে জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।