মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

গাবতলীতে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন পুলিশিং ফোরামের নেতা মোহন

Muktijoddhar Kantho ৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান মোহন। গতশনিবার গাবতলী মডেল থানা ও পুলিশিং ফোরাম আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ইং অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননুর কাছ থেকে শ্রেষ্ঠ সংগঠকের এ পুরস্কার গ্রহন করেন সাজেদুর রহমান মোহন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজলে-ই- খুদা পলাশ ও বগুড়া-এ সার্কেল বিনয় কুমার, থানার ওসি খায়রুল বাসার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ধন্য গোপাল সিংহ, পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এর আহবায়ক আবু সাঈদ মাষ্টার, তদন্ত ওসি মোঃ নুরুজ্জামান ও কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল প্রমূখ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর–২০১৭ইং/নোমান