মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

এস এম আশিকুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামে সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বণিক সমিতি এবং জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দকে নিয়ে জনগণের সেবার মান উন্নয়নে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়ু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম সামিউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

অনুষ্ঠানে সরকারি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।