মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের কাহারোলে শ্বশান ঘাটের টাকা ইউপি সদস্যের পকেটে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলায় শ্বশান ঘাটের ৩৬ হাজার টাকা ইউপি সদস্য আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায় উপজেলার দেমদেমী বাজার শ্বশান ঘাট নির্মানের জন্য ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্ত ইউপি সদস্য রাজ কুমার রায় তার মনগড়া মনগড়া কমিটি দিয়ে টাকা উত্তলন করে তা আত্মসাৎ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার দীলিপ কুমার রায় সহ ৪০ জন ব্যাক্তি।

তার কমিটির লোকজন তার কাছে অনেকবার হিসাব চাইলেও তিনি হিসাব দেয়নি। এ বিষয়ে তার সাথে কথা বল্লে তিনি বিষয়টি অস্বিকার করেন।