মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নদী থেকে অপহৃত কলেজছাত্রের লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

dead body (lash)
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সাভারে অপহরণের পর পানিতে ডুবিয়ে হত্যা করা দুই কলেজছাত্রের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে মনির হোসেন নামের ওই ছাত্রের মৃতদেহ বংশী নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মনিরের চাচা মোক্তার আলী মৃতদেহ শনাক্ত করেন। মনির মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন শেখ বলেন, অন্য ছাত্রের মৃতদেহ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।